বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম বেজহার গ্রামে এ ঘটনা ঘটে। দুলাল ওই গ্রামের আজাহার সরদারের ছেলে।জানা গেছে, উপজেলার বেজহার গ্রামের মৃত রহমালী সরদারের ছেলে সোহেল সরদার শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে বাড়ির পার্শ্ববর্তী ইরি ধানের জমিতে ইঁদুরের আক্রমণ প্রতিরোধে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মনের ভুলে তিনি শনিবার বিকেল পর্যন্ত সে ফাঁদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করেননি।

এ অবস্থায় তার প্রতিবেশী একই বাড়ির দুলাল প্রতিদিনের মতো বিকেলের দিকে তার ইরি ধানের জমির আগাছা পরিষ্কার করতে হেঁটে নিজের জমির উদ্দেশে রওনা হন।পথে সোহেলের জমির আইলে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে যান তিনি।ঘটনাটি দেখে এলাকাবাসী চিৎকার শুরু করলে সোহেলের পরিবারের সদস্যরা তাদের ফাঁদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করেন।পরে এলাকাবাসী ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় দুলালকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Top