বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ
আলোকিত বার্তা:বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন(ইন্নালিল্লাহি …..রাজিউন)শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু।তিনি জানান,শুক্রবার(৩১ জানুয়ারি)দিনগত রাত ১১টার দিকে অসুস্থবোধ করছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান।এরপর রাতেই তার মৃত্যু হয়।
বাদ যোহর সদররোডে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এরপর বাদ আসর নিজ বাড়ি বরিশাল শহরতলীর মহাবাজ এলাকায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানেই তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।