আল্লাহ যেন জান্নাতবাসী করেন সাংবাদিক কাজী আনোয়ার পারভেজ রানার কে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আল্লাহ যেন জান্নাতবাসী করেন সাংবাদিক কাজী আনোয়ার পারভেজ রানার কে।


আলোকিত বার্তা:সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও মেহেরুন্নেসা বেগমের মেজ পুত্র দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আনোয়ার পাভেজ রানা (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। কাজী রানা জেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজাহান হাওলাদারের জামাতা।শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। মৃত্যুকালে কাজী আনোয়ার পারভেজ রানা স্ত্রী, বাবা-মা ও ২ ভাইসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

শনিবার বাদ যোহর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা কাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে গড়িয়ার পাড়ের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।এসময় পরিবারের সদস্য,বন্ধু বান্ধব, শুভাকাঙ্খী এবং সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।সদালাপী,হাস্যোজ্জ্বল,সবার প্রিয়মুখ সাংবাদিক কাজী আনোয়ার পারভেজ রানার অকাল ইন্তেকালে শোকস্তব্ধ বরিশাল মহানগরী।জানাজার পূর্বে কাজী রানার পিতা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল বলেন,সরল মনের অধিকারী রানা সকল মানুষের কাছে যে কতটা প্রিয় ছিল আজ এখানে আপনাদের উপস্থিতিই তা প্রমাণ করে। ছেলেকে নিয়ে আমি গর্বিত, গর্বিত তার পিতা হিসেবে।তিনি বলেন,রানা ছিল খুবই মিশুক প্রকৃতির।সে একেবারেই সাদাসিধে জীবনযাপন করত। আমি জানি আমার মত আপনারাও তাকে ভালোবাসতেন। আর সেকারণেই তার জানাজায় এত মানুষ শরিক হয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই,আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

এসময় মরহুম কাজী রানার বড় ভাই দৈনিক আজকের বার্তার উপদেষ্টা সম্পাদক কাজী আবদুল্লাহ আল রাসেল এবং ছোটভাই কাজী আবদুল্লাহ-আল রাব্বি উপস্থিত ছিলেন। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতিয় পার্টি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং বরিশালের স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।এদিকে ইন্তেকালের সংবাদ শুনে সকাল থেকেই মরহুমের বাসভবনে জড়ো হতে থাকেন দীর্ঘদিনের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কাজী রানার এই অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছিলেন না তারা। টগবগে প্রাণোচ্ছল হৃদয়বান এই যুবককে হারিয়ে শোকে স্তব্ধ পুরো সাংবাদিক অঙ্গন।

Top