পলাশপুরে যুবককে চোর অপবাদ দিয়ে নির্যাতন । - Alokitobarta
আজ : বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশপুরে যুবককে চোর অপবাদ দিয়ে নির্যাতন ।


স্টাফ রির্পোটার:বরিশাল নগরীর পলাশপুরে মিজার খান নামের এক যুবককে চোর অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার( ২৮ জানুয়ারি)দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডপলাশপুর কলনিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে,কালা মাতুব্বর আসল চোরকে খুজে সনাক্ত করতে না পেয়ে সন্দেহ বসত তার ওপর নির্যাতন করা হয়েছে।এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, গত শনিবার (২৫ জানুয়ারি) রাতে নগরীর পলাশপুর ৫ নং ওয়ার্ডের ১নং গলির কালা মাতুব্বরের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। এতে তাঁর দাবি ৫০হাজার টাকা মালামাল চুরি হয়। এ ঘটনায় স্থানীয় কালা মাতুব্বরের তাঁর প্রতিবেশী ৪ নং গল্লির মৃত: কাঞ্চন খানের ছেলে অটো চালক মো ঃ মিজান খানাকে (২০) দায়ী করেন।মঙ্গলবার দুপুরের দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাঁকে কালা মাতুব্বরের বাড়িতে আটকে রাখা হয়।এ সময় মিজানকে চুরির কথা স্বীকার করতে বলেন কালা মাতুব্বর।

চুরি করার কথা স্বীকার না করায় রুবেলের সামনেই মিজানকে বেদম মারধর করেন কালা মাতুব্বর,রনি।একপর্যায়ে তাঁকে রুরেম ভিতর আটকিয়ে রড দিয়ে পিটিয়ে স্ট্যামে সাক্ষর নেয়। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মৃত: মোজাম্মেল মাঝির ছেলে রুবেল মাঝি তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। ভুক্তভোগী মিজান বলেন, আমি উচা লম্বা দেখতে আসল চোরকে না পেয়ে আমাকে চোর সন্দেহ করে। তাই তিনি চুরির অপবাদ দিয়ে আমাকে খুব মেরেছেন ও স্ট্যামে সাক্ষর নেন । আমি এর সঠিক বিচার চাই। কাউনিয়া থানার ওসি বলেন, চুরির অপবাদ দিয়ে মারধর করা অন্যায়। অভিযোগ দিলে কালা মাতুব্বর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top