এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জে জীনের আছর ছাড়ানোর নামে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।শনিবার(১ ফেব্রুয়ারি)সকালে বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের কথিত ফকির রিয়াজের বাড়ির পাশের বাগান থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।রিয়াজ ও তার সহযোগীরা পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য এসময় রিয়াজের বোন অনিকা বেগমকে আটক করা হয়নিহত কালাম মৃধা (৪৮) পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাসিন্দা।

নিহত কালামের স্ত্রী পারভীন বেগম(৩০)জানান, কিছুদিন ধরে তার স্বামী অস্বাভাবিক আচরণ করছিলেন।জীনে ধরেছে এমন ধারণা থেকে সেই আছর ছাড়াতে শুক্রবার(৩১ জানুয়ারি)সকালে স্বামীকে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের রিয়াজ ফকিরের কাছে নিয়ে যানপরে রিয়াজ ফকির জ্বীন ছাড়ানোর নামে ওইদিন সকাল ১০টায় এবং বিকেল ৪টায় তার বাড়ির পুকুরে দুই দফা কালামকে চুবিয়ে এবং লাঠি দিয়ে মারধর করেন।এতে কালাম অসুস্থ হয়ে পড়লে তাকে রিয়াজ ফকির একটি ঘরে আটকে রাখেন। পরে রাতে রিয়াজ ফকির তার বোন অনিকার বাসায় অসুস্থ কালাম মৃধাকে লুকিয়ে রাখেন। এসময় কালাম সুস্থ আছে বলে তার স্ত্রীকে পাঠিয়ে দেন রিয়াজ।

এরপর কালামের মৃত্যু হলে রিয়াজ ফকির বাড়ির পাশে একটি বাগানে নিয়ে তার লাশ ফেলে রাখেন। শনিবার সকালে প্রতিবেশীরা বাগানে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের বরিশাল মর্গে পাঠায়।এ বিষয়ে বরিশাল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান,মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্ত রিয়াজ ফকির ও সহযোগীরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার বোন অনিকা বেগমকে আটক করা হয়েছে। অভিযুক্ত পলাতকদের আটকের চেষ্টার পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান তিনি।

Top