২ মাদক বিক্রেতা গ্রেপ্তার যাত্রীবাহী বাস থেকে ৯৫০ পিস ইয়াবাসহ
আলোকিত বার্তা:বরিশাল নগরীতে যাত্রীবাহী বাস থেকে ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চট্টগ্রাম হতে বরগুনাগামী বাসটি বরিশাল অতিক্রমকালে শহরের রুপাতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে দিদার পরিবহনের বাসটির গতিপথ রোধ করা হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা মো. বায়েজিদ মল্লিক (২৮) এবং মো. রাসেল বেপারীকে (২৭) গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতের চোকপোস্ট অভিযোনে গ্রেপ্তার দুই মাদক বিক্রেতার বাড়ি পিরোজপুরে বলে শুক্রবার সকালে র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।র্যাব জানায়- চট্টগ্রাম হতে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা দিদার পরিবহনের বাসটি মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদে তাদের একটি টিম সড়কে চেকপোস্ট বসায়। পরে বাসটি আসলে তার গতিপথ রোধ করে তল্লাশি চালিয়ে যাত্রী ছদ্মবেশি দুই মাদক বিক্রেতা বায়েজিদ মল্লিক এবং মো. রাসেল বেপারীকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা একটি অচল আইপিএস’র ভেতর থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
বরিশাল র্যাব অফিস থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গ্রেপ্তার দুই ব্যক্তি চিহ্নিত মাদক বিক্রেতা। তারা চট্টগ্রাম থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে খুচরা ও পাইকারী সরবরাহ করে আসছিল।এই ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাবের ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।