আমতলীতে পোল্ডার পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন ও অংশীদারিত্ব উন্নয়ন বিষয়ক কর্মশালা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমতলীতে পোল্ডার পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন ও অংশীদারিত্ব উন্নয়ন বিষয়ক কর্মশালা


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ব্লুগোল্ড প্রকল্পের পোল্ডার পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন ও অংশীদারিত্ব উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কাইছার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন প্রকল্প সম্বনায়কারী ও পরিচালক ব্লুগোল্ড প্রোগ্রাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড- ঢাকা, মোঃ আমিরুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক এসএম বদরুল আলম, ব্লুগোল্ড প্রকল্পের ডেপুটি টিম লিডার আলমগীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান এ্যাড.আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পানি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টরা অংশ নেয়। কর্মশালা শেষে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার উপর একটি নাটিকা উপস্থাপন করা হয়।

Top