২ মাদক বিক্রেতা গ্রেপ্তার যাত্রীবাহী বাস থেকে ৯৫০ পিস ইয়াবাসহ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

২ মাদক বিক্রেতা গ্রেপ্তার যাত্রীবাহী বাস থেকে ৯৫০ পিস ইয়াবাসহ


আলোকিত বার্তা:বরিশাল নগরীতে যাত্রীবাহী বাস থেকে ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চট্টগ্রাম হতে বরগুনাগামী বাসটি বরিশাল অতিক্রমকালে শহরের রুপাতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে দিদার পরিবহনের বাসটির গতিপথ রোধ করা হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা মো. বায়েজিদ মল্লিক (২৮) এবং মো. রাসেল বেপারীকে (২৭) গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতের চোকপোস্ট অভিযোনে গ্রেপ্তার দুই মাদক বিক্রেতার বাড়ি পিরোজপুরে বলে শুক্রবার সকালে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।র‌্যাব জানায়- চট্টগ্রাম হতে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা দিদার পরিবহনের বাসটি মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদে তাদের একটি টিম সড়কে চেকপোস্ট বসায়। পরে বাসটি আসলে তার গতিপথ রোধ করে তল্লাশি চালিয়ে যাত্রী ছদ্মবেশি দুই মাদক বিক্রেতা বায়েজিদ মল্লিক এবং মো. রাসেল বেপারীকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা একটি অচল আইপিএস’র ভেতর থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

বরিশাল র‌্যাব অফিস থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গ্রেপ্তার দুই ব্যক্তি চিহ্নিত মাদক বিক্রেতা। তারা চট্টগ্রাম থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে খুচরা ও পাইকারী সরবরাহ করে আসছিল।এই ইয়াবা উদ্ধারের ঘটনায় র‌্যাবের ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

Top