২ জনের জেল-জরিমানা পলিথিন পরিবহন-মজুতের দায়ে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

২ জনের জেল-জরিমানা পলিথিন পরিবহন-মজুতের দায়ে


আলোকিত বার্তা:বরিশাল নগরের ক্লাব রোডের জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পরিবহন ও মজুত করার অপরাধে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. লোকমান হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য পরিবহন ও মজুত করার অপরাধে কুরিয়ারের সার্ভিসের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও অভিযানে একই অপরাধে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানাধীন মো. জাকিরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এদিকে অভিযান পরিচালনাকালে ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।

Top