বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকটে ভুগছে শিক্ষার্থীরা।
আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকটে ভুগছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেলেও মাত্র চারটি(১টি নির্মাণধীন) হলে বাড়ে নি আবাসন সংখ্যা।তাই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের নগরীর বিভিন্ন স্থানে মেস ভাড়া করে থাকতে হয়।নগরীর বিভিন্ন স্থানে থাকা এসব শিক্ষার্থীদের ক্যাম্পাসে যেতে নির্ভর করতে হয় বিশ্ববিদ্যালয়ের পরিবহনের ওপর। কিন্তু তীব্র পরিবহন সংকটের কারণে প্রতিদিন শত শত শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আছে ছয়টি দোতলা বাস, চারটি বড় বাস ও তিনটি ছোট বাস। এদের মধ্যে চারটি বড় বাস ও তিনটি ছোটবাস বাদে বাকিগুলা বিআরটিসি থেকে ভাড়ায় আনা৷ কিন্তু এসব বাসের রুট ও ট্রিপের সংখ্যা কম থাকায় শিক্ষার্থীদের ভোগান্তির সৃষ্টি হয়। এই পরিবহনগুলোর মধ্যে কয়েকটি গাড়ির ফিটনেস নেই সেগুলো মাঝে মাঝে পিছনের থেকে ঠেলে স্টার্ট করা হয়।
এছাড়া ক্যাম্পাস থেকে যসব শীক্ষার্থী কম দূরত্বে বসবাস করে তাদেরকে প্রধানত পাবলিক বাস, মাহিন্দ্রা ও অটোর ওপর নির্ভর করতে হয়। এসব পরিবহন সময়মত পাওয়া যায়না বা গাড়ি পুরোপুরি যাত্রি ভর্তি না হলে তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে চায়না এবং মাঝে মাঝে অতিরিক্ত ভাড়াও দাবি করে থাকে ফলে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভিন কবির বলেন,যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে কম দুরত্বে থাকে তারা প্রায় সময়ই পাবলিক বাসে যাতায়াত করতে হয় সুতরাং তারা পরিবহন সুবিধা পাচ্ছেনা এবং যারা হলে থাকে তারাও পরিবহন সুবিধা পাচ্ছেনা কিন্তু প্রতি বছরে সকল শিক্ষার্থীর থেকে পরিববহন ফি নেয়া হয়।
নতুন বাজার থেকে বিশ্ববিদ্যালয় রুটের পরিবহন সংকট খুব বেশি। মাঝে মাঝে বিনা নোটিশে বাস বন্ধও থাকে। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণে বিলম্ব হয়। অন্যদিকে পরিববহন সংখ্যা কম হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসে প্রতিদিনই শিক্ষার্থীরা ঝুলে ঝুলে ক্যাম্পাসে যায়। নগরীর নথুল্লাবাদ থেকে বিশ্ববিদ্যালয়গামী বাসে এত ভীড় থাকে যে বিশ্ববিদ্যালয়ের কম দুরত্বে থাকা শিক্ষার্থীরা আর গাড়ীতে উঠতে পারে না। ফলে তাদের গনপরিবহনে ক্যাম্পাসে যেতে হয়।কিন্তু এতসব অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একমত নয়।পরিবহন পুলের সভাপতি মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান জানান, শিক্ষার্থীদের পরিবহন সমস্যা দূরীকরণে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। আমি দায়িত্ব নেবার পর থেকে শিক্ষার্থী পরিবহনে রুট ও গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ভাড়ায় যে গাড়িগুলো চলে সেগুলোর ফিটনেস নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ আছে। সে ব্যাপারে বিআরটিসির কাছে বারবার চিঠি দিয়ে ভালো মানের গাড়ি সরবরাহের তাগিদ দেওয়া হচ্ছে।
এছাড়া বাসের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের পরিবহনে নতুন গাড়ি সংযোজনের জন্য ইউজিসির বরাদ্দ দরকার হয়। নতুন বছরে এ খাতের কোনো বরাদ্দ এখনো আসে নি। তবে ইউজিসিতে আমাদের চাহিদা পত্র পাঠানো হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন দ্রুত পরিবহন সংকট সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, আমি যোগদানের পর নভেম্বর মাসে নতুন একটি দোতলা বাস পরিবহন পুলে যুক্ত করেছি। সামনে সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে ইউজিসিতে নতুন বাসের জন্য আবেদন করা হবে।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৮০ শতাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহনের উপর নির্ভর করতে হয় কিন্তু সে তুলনায় পরিবহনের সংখ্যা নগন্য।