তাহিরপুরে যুবাগোষ্ঠীকে সামাজিক ও জাতীয় উন্নয়নে গড়ে তোলার লক্ষ্যে একত্রিকরন মূলকসভা অনুষ্টিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তাহিরপুরে যুবাগোষ্ঠীকে সামাজিক ও জাতীয় উন্নয়নে গড়ে তোলার লক্ষ্যে একত্রিকরন মূলকসভা অনুষ্টিত


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুবাগোষ্ঠীকে দেশের সামাজিক ও জাতীয় উন্নয়নে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে,স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (SWF) রিকল প্রকল্প ২০২১ এর অংশীদারদের নিয়ে বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি উপজেলা স্যানক্রেডের হল রুমে একত্রিকরন মূলকসভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রকল্পের ট্রেইনিং এসিস্টেন্ট মোকসেদুর রহমানের সঞ্চালনায় ও স্যানক্রেড ওয়েলফেয়ার প্রকল্পের ভারপ্রাপ্ত সমন্বয়কারী তোফায়ের হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা তথ্য (আপা) কেন্দ্রের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

প্রকল্পের সকল স্টাফ এবং মিডিয়া অংশগ্রহনের মধ্য দিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিলো,পুঁতির কাজ,চুরি তৈরী,প্লাস্টিকের বোতল দিয়ে পণ্য সামগ্রী তৈরী করা,কাপড় দিয়ে ফুলদানি তৈরী,ট্রেইলারীং বিষয়,হাঁস-মুরগীর খামার,পুকুড়ে মাছ চাষ,গবাদি পশু পালন ও গবাদি পশু মোটা-তাজা করন ইত্যাদি বিষয়ে আলোচানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্যানক্রেড ওয়েলফেয়ার প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার,অরবিন্দু দাশ,ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ।

Top