রক্ত বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্ত বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবিতে মানববন্ধন


আলোকিত বার্তা:রক্ত বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানববন্ধন করেছে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।বিবিডিসি’র বরিশাল শাখার উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় নগরের সিটি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি র‌্যালি বের করা হয়। যা নগরের প্রধান সড়ক হয়ে বরিশাল সিটি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

মানববন্ধন শেষে সংগঠনটির নবম বছরে পদার্পন উপলক্ষে সিটি কলেজ প্রাঙ্গণে কেক কাটেন সদস্যরা।এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিসেফ বরিশালের বিভাগীয় প্রধান এইচএম তৌফিক আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।

Top