বানারীপাড়ায় তাসে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়ারী ও এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বানারীপাড়ায় তাসে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়ারী ও এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ


পাখি আক্তার:বানারীপাড়ায় তাসে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়ারী ও এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজিৎ কুমার বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মো.জলিল হাওলাদারের মুরগির ফার্মে তাসে জুয়া খেলার সময় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরুন হাওলাদার, পার্শবর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, একই এলাকার মনির বেপারী, মামুন আকন, সুমন বেপারী, সুনিল হালদার, মানিক বেপারী, সিদ্দিক বেপারী, সোহাগ খাঁন ও মানিক মিয়াকে নগদ ৫ হাজার ৫’শ ৮০ টাকা সহ তাসে জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করেন।

এব্যাপারে তিনি বাদী হয়ে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করেণ।ওসি শিশির কুমার পাল এ মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য এস.আই গোলাম মোস্তফাকে নির্দেশ দিয়েছেন।একই দিন রাতে বন্দর বাজার এলাকা থেকে ১০ গ্রাম গাজাসহ মনির হোসেন মোল্লাহ নামের এক জনকে গ্রেফতার করেন।এস.আই ওসমান গনি বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেণ। ওসি এ মামলাটি তদন্ত করার জন্য এস.আই হাফিজুর রহমানকে নির্দেশ দেন। শুক্রবার সকালে উক্ত আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান।

Top