বরিশাল নগরীর আবদুর রব সেরনিবাত কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল নগরীর আবদুর রব সেরনিবাত কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার।


আলোকিত বার্তা:বরিশাল নগরীর আবদুর রব সেরনিবাত কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শুক্রবার (৩১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কলেজটি সরকারিকরণের বিষয়ে পরিদর্শন প্রতিবেদন চাওয়া হয়েছে। একই সঙ্গে কলেজটির নিয়োগ-পদোন্নতিতে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। সে প্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে কলেজটির পরিদর্শন প্রতিবেদন চায় মাধ্যমিক ও শিক্ষা বিভাগ।সূত্র জানায়,গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কলেজটি সরকারিকরণের বিষয়ে পরিদর্শন প্রতিবেদন চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।

Top