আমরা জনসেবক,জনগণকে সেবা দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমরা জনসেবক,জনগণকে সেবা দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য।


আলোকিত বার্তা:বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন,আমরা জনসেবক,জনগণকে সেবা দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য।আর সহজতর উপায়ে কাঙ্ক্ষিত সেবাদানের জন্য নিত্য নতুন উদ্ভাবন বা আবিষ্কারের কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল বিভাগীয় ইনোভেশন শোকেসিং মেলা-২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।পুলিশ কমিশনার বিএমপি আরও বলেন, আমরা যারা সরকারের বিভিন্ন দফতরে কাজ করি। আমরা সবাই জনসেবক, জনগণের সেবা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর সেই সেবাকে আরও সহজতর করার জন্য সরকারি বিভিন্ন দফতরের পাশাপাশি বেসরকারি পর্যায়েও নিত্য নতুন উদ্ভাবনের কোনো বিকল্প নেই।

এ ধরনের একটি সৃজনশীল আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যে, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য, বিশ্বায়নের যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নতুন আবিষ্কারের কোনো বিকল্প নেই। শুধুমাত্র আইটি সেক্টরে এ ধরনের উদ্ভাবন না করে সব সেক্টরে এ ধরনের উদ্ভাবন করতে হবে এবং এ ধরনের আবিষ্কার শুধুমাত্র মেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে।এ মেলায় সরকারের বিভিন্ন দফতরের প্রায় ২২টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

Top