শ্যালো ইঞ্জিনে চাদর পেঁচিয়ে বৃদ্ধের মৃত্যু - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার কষ্ট বাড়ল সাধারণ মানুষের,সব খাতে বড় ধাক্কা,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট : ৫জন কে কুপিয়ে জখম বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা ? বাংলাদেশে বাড়ার দিনই গণভোটে নাকচ হয়েছে নোট অব ডিসেন্ট দেশের সর্বত্রই বিরাজ করছে অস্থিরতা,ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড

শ্যালো ইঞ্জিনে চাদর পেঁচিয়ে বৃদ্ধের মৃত্যু


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে ধান ভাঙানো শ্যালো ইঞ্জিনে শরীরের জড়ানো চাদর পেঁচিয়ে আদু আকন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছোটবগী এলাকায় আদু আকনের বাড়িতে ধান ভাঙানোর জন্য শ্যালো ইঞ্জিন চালিত মেশিন ভাড়া নেওয়া হয়। ঘটনার সময় আদু আকন ধান ভাঙানোর জন্য মেশিনে ধান দিতে যান।

এ সময় অসাবধানতা বসতঃ মেশিনের সঙ্গে তার শরীরের জড়ানো চাদরটি আটকে গিয়ে গলায় ফাঁস পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Top