ছাত্র শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ছাত্র শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


সালেহ আহমেদ:৬৯’র গণ অভ্যুত্থানে বরিশালের রাজপথে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) গুলিতে নিহত একে স্কুলের (আছমত আলী খান ইনস্টিটিউট) নবম শ্রেনীর ছাত্র শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নির্মিত লেবুখালী সেতুর নাম পরিবর্তন করে শহীদ আলাউদ্দিন সেতু করার দাবি করেছেন বক্তারা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বরিশাল মহানগরের অশ্বিনী কুমার হলে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পেশাজীবী নেতারা।শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রফেসর নজরুল হক নিলু, প্রফেসর মহসিন-উল-ইসলাম হাবুল, প্রফেসর আমিনুর রহমান খোকন, বরিশাল গণ ফোরামের সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, আসাদ পরিষদ বরিশালের সভাপতি ডা. মিজানুর রহমান, গনসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আ. রশিদ নীলু, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, একে স্কুলের প্রধান শিক্ষক এইচ, এম জসিম উদ্দিন, স্কুল সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু প্রমুখ।লেবুখালী সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ ছাড়াও বক্তারা অনুষ্ঠানে একে স্কুলকে জাতীয়করণের আহ্বান জানান।

Top