খাদ্যপণ্যের গায়ে উৎপাদনের আগাম তারিখ লিখে ক্রেতাদের সঙ্গে প্রতারণা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

খাদ্যপণ্যের গায়ে উৎপাদনের আগাম তারিখ লিখে ক্রেতাদের সঙ্গে প্রতারণা


রফিকুল ইসলাম:খাদ্যপণ্যের গায়ে উৎপাদনের আগাম তারিখ লিখে ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে বরিশালে ফু-ওয়াং ফুডস লিমিটেডের দুই ডিপো কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সেখান থেকে জব্দ করা দুই শতাধিক খাদ্যপণ্যের কার্টন পুড়িয়ে ফেলা হয়েছে।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল ডিপোর মো. জাকির হোসেন ও মো. শফিক। কর্মচারী মো. জাকির হোসেনকে এক মাস ও কর্মচারী শফিককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান চালান। কোতয়ালি থানা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম শামীম বিষয়টি মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নিশ্চিত করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বরিশাল নগরের কাজীপাড়া ফু-ওয়াং ফুডস লিমিটেডের ডিপোতে অভিযান চালানো হয়। এ সময় ডিপো ও ট্রাকে তল্লাশি করে দেখা যায় ফু-ওয়াং ফুডস লিমিটেডের জেরি কেক, কাস্টার্ড বান, ভ্যানিলা পাই প্লেইন কেক, এনি টাইম স্লাইস কেকসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে উৎপাদনের তারিখ উল্লেখ করা আছে ২৮.০১.২০২০। মেয়াদোত্তীর্ণের তারিখ ০২.০২.২০২০। কিন্তু উল্লেখ করা উৎপাদনের তারিখের আগের দিন সোমবার (২৭.০১.২০২০) ওই খাদ্যপণ্যগুলো কীভাবে নগরে সিএন্ডবি রোড সংলগ্ন কাজীপাড়া ফু-ওয়াং ফুডস লিমিটেডের ডিপোতে এসেছে তা জানতে চাইলে তারা কোনো সদোত্তর দিতে পারেননি। এ কারণে ডিপোর দুই কর্মচারীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে খাদ্যপণ্যগুলো জব্দ করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়েবুর রহমান জানান, রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের ডিপোতে এ অভিযান চলে। এ সময় পণ্যের গায়ে উৎপাদনের অগ্রিম তারিখ লেখা থাকায় বিভিন্ন খাদ্যপণ্যের দুই শতাধিক কার্টুন জব্দ করা হয়। রাতেই জব্দ করা খাদ্যপণ্যগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

Top