সন্ত্রাস ও দখলমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সন্ত্রাস ও দখলমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন


রফিকুল ইসলাম:সন্ত্রাস ও দখলমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শম্পা দাস।এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্ট সদস্য নিলিমা জাহান, জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক সুজয় বিশ্বাস, বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কিশোর বালাসহ অন্যরা।

বক্তারা বরিশালসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস ও দখল মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।পরে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মরকলিপি দেন তারা।

Top