পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নতকরণের দাবিতে বরিশালে ৪ ঘণ্টার কর্মবিরতি পালন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নতকরণের দাবিতে বরিশালে ৪ ঘণ্টার কর্মবিরতি পালন


সালেহ আহমেদ:পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নতকরণের দাবিতে বরিশালে ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বরিশাল জেলা প্রশাসনের কর্মচারীরা।বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এ কর্মবিরতি পালন করে আন্দোলকারীরা।আন্দোলনকারীরা বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভায় যেসব সুপারিশ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে ২০১৮ সালে মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যেসব নির্দেশনা দেওয়া হয় তাও বাস্তবায়িত হয়নি।
তাদের দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।

এদিকে, একই দাবিতে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও অবস্থান ধর্মঘট পালন করেছেন কালেক্টরেট সহকারীরা।জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়েছে।এছাড়া কর্মসূচির মধ্যে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতির নেতারা।

Top