১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে মাদক ব্যবসায়ী আল-আমিন হাওলাদারকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।রোববার(২৬ জানুয়ারি)জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আল আমিন বরিশাল নগরের ধান গবেষণা রোডের মৃধা বাড়ি সড়কের মৃত আব্দুল জব্বার হাওলাদরের ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান,২০১৬ সালের ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর ডিএডি লিয়াকত আলী বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫২ পিস ইয়াবাসহ আল আমিনকে আটক করে।এ ঘটনায় কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলায় ১৯ জুলাই তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই)জিয়াউল হায়দার একমাত্র আসামি আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।পরে ট্রাইব্যুনালে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

Top