সুনামগঞ্জে সীমান্তে দুই চোরাকারবারী আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সুনামগঞ্জে সীমান্তে দুই চোরাকারবারী আটক


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ )থেকেঃ আমদানি নিষিদ্ধ বিপুল পটরিমাণ ভারতীয় বিড়ির চালান সহ সুনামগঞ্জে দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।আটককৃতরা হলেন,সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোহাম্মদ আলী ও একই গ্রামের আবদুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন। রবিবার আটককৃতদের আদালত জেলা কারাগারে পাঠিয়েছেন। রবিবার ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে বিওপি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন নামে ওই দুই চোরাকারবারীকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান সহ আটক করেন।

এরপর বিজিবি টহলদল তাদের হেফাজত হতে ১৫ হাজার শলাকা নামির বিড়ি ৬ হাজার ৯’শ শলাকা জীবন বিড়ি ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে শনিবার রাতেই বিজিবির পক্ষ হতে মামলা দায়ের করা হয়।

Top