বরিশালে ১২ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ শুরু হয়েছে।
রফিকুল ইসলাম:বরিশালে ১২ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ শুরু হয়েছে।রোববার(২৬ জানুয়ারি)সকাল পৌনে ৯টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে এ ক্রিকেট খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এ সময় বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস,বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন।খেলায় বরিশালের ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিচ্ছে।উদ্বোধনী খেলায় টাউন মাধ্যমিক বিদ্যালয় ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিদিন সকাল ৯টায় খেলা অনুষ্ঠিত হবে।