ভারতীয় ধর্মান্তিরিত ১১ জন বেনাপোল চেকপোষ্ট দিয়ে নিজ দেশে ফেরত গেল - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ভারতীয় ধর্মান্তিরিত ১১ জন বেনাপোল চেকপোষ্ট দিয়ে নিজ দেশে ফেরত গেল


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশের রামগঞ্জ উপজেলায় মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হওয়া ১১ জন ভারতীয় সনাতন ধর্মের মানুষকে ফেরত দিল ভারতে। সোমবার সকাল ৮ টার সময় বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পুলিশ তাদের বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত পাঠিয়েছে।ফেরত যাওয়া ভারতীয় নাগরীকরা হলেনঃ- সুজাতা, শেফালি, রাজা, সমা, রেখা সুর্য,শ্যামলী, কোয়েল, মিতালী ও শঙ্কর অধিকারী। এদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন কিশোর কিশোরী রয়েছে। ফেরত আসাদের সাথে লক্ষীপুর থেকে আসা পুলিশ সদস্যদের কাছে তাদের এত নিরপত্তার ভিতর দিয়ে কেন ভারত পঠানো হচ্ছে এ প্রশ্নে তারা কোন কথা বলতে রাজী নয়। নেমপ্লেড বিহীন একজন পুলিশের এসআই বলেন এদের উপরেরর নির্দেশ মোতাবকে ফেরত পাঠানো হয়েছে। তাদের সাথে আসা পুলিশ সাংবাদিকদের সাথে কোন কথা না বলে জোর করে ওই যাত্রীদের নোম্যান্সল্যান্ডে নিয়ে গেলে সেখানে সাংবাদিকদের ধর্মান্তরিত যাত্রী শঙ্কর অধিকারী ওরফে মনির হোসেন বলেন, আমরা গত ২০১৯ সালের আগষ্ট মাসে ২ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করি।

এরপর আমরা আমাদের পৈতৃক বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ইছাপুর গ্রামে থেকে যাই। আমার মা সংরক্ষিত মহিলা আসনের চন্ডীপুর ইউনিয়নের একজন মেম্বার। তার নাম ফাতেমা। তিনি বলেন, আমরা মুসলমান হয়েছি। ভারত আর ফেরত যেতে চাইনা। পুলিশ আমাদের ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে বেনাপোল দিয়ে ভারত পাঠাল। আমরা সেদেশে যেয়ে কি করব। সবকিছু বিক্রি করে আমরা বাংলাদেশে এসে মুসলমান হয়েছি। বেনাপোল ইমিগ্রেশন ওসি মাসুম বিল্লাহ বলেন এরা পাসপোর্ট যাত্রী এরা নিয়ম অনুযায়ী নিজ দেশে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে ফিরে গেছে। যদি তেমন কোন সমস্যা থাকত আমরা সে বিষয়টি দেখতাম । যাত্রীদের ভাষ্যমতে তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়েছে বলে জানা যায়। তারা কিভাবে ভিসা ছাড়া সেদেশে গেল তাও জানা যায়নি। সুত্র মতে ভিসা শেষ হলে দিন হিসাবে সরকারী নিয়ম অনুযায়ী একটি জরিমানা দিয়ে নিজ দেশে প্রত্যবর্তন করতে হয়। এ ক্ষেত্রে তারা জরিমানা দিয়েছে কি না তাও জানা যায়নি।

Top