মির্জাগঞ্জে শিশু সিয়াম হত্যার প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মির্জাগঞ্জে শিশু সিয়াম হত্যার প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুলতানাবাদ গ্রামের শিশু সিয়াম (১১) হত্যার প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিয়ামের সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল রবিবার দুপুরে উপজেলার সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম,দক্ষিন চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) আব্দুল গনি মাস্টার, সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (অবঃ) শাহ আলম বিএসসি, খাটাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সিয়াম এর পিতা মোঃ শাহ্ধসঢ়; আলম গাজী, সহপাঠী মোসাঃ রুমা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা সিয়াম হত্যার সাথে জড়িত পলাতক আসামিদের দ্রæত গ্রেপ্তার ও সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। সমাবেশে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

হত্যা মামলার প্রধান আসামি জামাল মেম্বার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন আসামী এখনো পলাতক রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ জানুয়ারি রাতে বাড়ির পাশের মাহফিলের মাঠ থেকে শিশু সিয়ামকে সুকৌশলে ধানক্ষেতে ডেকে নিয়ে প্রথমে খুনিরা সিয়ামের দুই হাতের কব্জি কর্তন করে। পরে গলা কেটে জবাই করে হত্যা করে। এছাড়া সিয়ামের শরীরের একাধিক স্থানে আঘাত করে খুনিরা। সিয়ামের মৃত্যু নিশ্চিৎ করে খুনিরা প্রতিবেশি আমজেদ আলী আকনের বাড়ীর পুকুরের পূর্ব পাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়। ঘটনার পরদিন ২৬ জানুয়ারি পুলিশ তাকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। ২৭ জানুয়ারী সিয়ামের পিতা শাহ আলম গাজী বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। প্রধান আসামি জামাল নাম্বার সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন জন এখনো পলাতক রয়েছে।

Top