তালতলীতে স্কুলের ভেতরে কিশোর গ্যাংএর শিকার হলেন দশম শ্রেণীর ছাত্র
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়র ভিতরে মারধর করেন ওই স্কুলের কিশোর গ্যাং লিডার সহ আরো পাঁচ থেকে সাত জন ছাত্ররা ।জানা গেছে, উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় শনিবার সকাল ১১টার দিকে শিক্ষক মোঃ খোকন হোসেন এর পার্শ্ববর্তী ভাইয়ের ছেলে সহ ওই স্কুলের ছাত্র মোঃ বেল্লাল(১৫) পিতা হুমায়ুন, মোঃ ইমরান(১৪) পিতা মোঃ জামাল, মোঃ ইসমাইল (১৫) পিতা মোঃ মজিবর সকলেই ঐ স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী, স্কুল ব্যাগে করে রট, পাইপ নিয়ে এসে পূর্বের বল খেলার সূত্র কেন্দ্র করে মোঃ ইসমাইল খান (১৪) পিতা মোতালেব খান, মোঃ সজল (১৪) পিতা লালমিয়া মাদবর, মোঃ সজিব (১৪) পিতা সোবাহান হাওলাদার ও সজীব আকন (১৪) পিতা শাহ আলম আকন, এদেরকে মারধর করেন, ওই সময় ক্লাসে থাকা মোহাম্মদ নাসির হোসেন মাস্টারকে এক ছাত্র জানালে তিনি বলেন এ বিষয়টি আমার না।
এদের মধ্যে গুরুতর আহত হন ইসমাইল ও সজীব বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।প্রধান শিক্ষক জানান, এখানে যা ঘটছে এ বিষয়ে আমি কিছু জানি না, আমি ব্যস্ত আছি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বলেন কালকে আসেন কথা হবে।