বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে উন্নত মানের ভারতীয় ঔষধ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে উন্নত মানের ভারতীয় ঔষধ উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষধ আটক করেছে । শনিবার বিকাল ৫ টার সময় ভারত থেকে আগত বাংলাদেশী একজন পাসপোর্টযাত্রীর নিকট থেকে এ ঔষধ আটক করে কাস্টমস ।

চেকপোষ্ট কাস্টমস ইন্সপেক্টর আনিছুর রহমান বলেন, জনৈক পাসপোর্টযাত্রীর ল্যাগেজ থেকে দামি উন্নত মানের ঔষধ উদ্ধার হয়। উদ্ধারকৃত ওষধ বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে। আমদানি নিষিদ্ধ ঔষধ ওই পাসপোর্ট যাত্রী ভারত থেকে তার ব্যাগে করে নিয়ে আসছিল। এসময় স্কানিং ম্যাশিনে তার ব্যাগে থাকা ঔষধ ধরা পড়ে।

Top