দীর্ঘ ৩ বছর কোনো ম্যানেজিং কমিটি গঠন না করা ও অনিয়মের অভিযোগ। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৩ বছর কোনো ম্যানেজিং কমিটি গঠন না করা ও অনিয়মের অভিযোগ।


মেহেদী হাসানঃ বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামের চাপিলাদী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক ও এলাকার ব্যাক্তিবর্গ প্রাধান শিক্ষিকা নাহিদ নাসরিন এর নামে অনিয়মের অভিযোগ করেছে। তাদের দাবি প্রধান শিক্ষিকা নিজ ইচ্ছায় অন্যায়ভাবে নিয়মিত কমিটি গঠন করার উদ্যোগ নেয়নি।তারা বলেন নাহিদ নাসরিন নিজের ইচ্ছামাফিক অবৈধভাবে আহবায়ক কমিটি গঠন করে নিজের আর্থিক ফায়দা হাসিলের জন্য।

এদিকে স্কুলের কিছু কিছু অভিভাবক মোঃদুলাল হাওলাদার,মোঃসেলিম হাওলাদার,মোঃনাসির হাওলাদার, মোঃকবির ভুইয়া,মোঃশাহজাহান জোমাদ্দার এবং আরো ১০-১৫ জন অন্যান্য অভিভাবকগন দাবি করেন,জেএসসি এসএসসি পরিক্ষায় অতিরিক্ত ফিস আদায় ও ছোটো ছোটো ব্যাপারে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করেন।এই বিষয়ে ৮ই জানুয়ারি আনন্দ টিভির বরিশালের প্রতিনিধি ও অনলাইন ক্রাইম বিডির সাংবাদিক জানতে চাইলে তিনি সম্পুর্ন বিষয়টি অস্বিকার করেন।পরবর্তীতে গতো ১৮ জানুয়ারী শনিবার বেলা ১২ টার দিকে দৈনিক কালের কন্ঠের বিষয়ে প্রতিনিধি মোঃমেহেদী হাসান,দৈনিক প্রতিদিনের সংবাদ এর বরিশাল জেলা প্রতিনিধি মোঃমাসুদ রানা,অনলাইন পত্রিকা আলোকিত বার্তার সম্পাদক মোঃআবু বকর এবং একজন মানবাধিকার কর্মী উপস্থিত হই।সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।তখন প্রধান শিক্ষিকা বিষয়টি স্বীকার করেন।এবং বলেন এসএসসি পরিক্ষার পরে স্কুলের পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।এই বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের কাছে অভিযোগ প্রদান করা হয়েছে।

Top