তিস্তা নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ভারত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তিস্তা নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ভারত।


আলোকিত বার্তা:বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তিস্তা নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ভারত।তিনি বলেন, তিস্তার পানি সুষম বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধান করা হবে। উভয় দেশের মন্ত্রণালয় এ ব্যাপারে সক্রিয় রয়েছে। অদূর ভবিষ্যতে ভারতের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করা হবে।
শনিবার (২৫ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,ভারত বন্ধুপ্রতিম দেশ।তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। ভারতের পানিসম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ভবিষ্যতে এ সমস্যার সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী। এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Top