তাহিরপুরে দাভোস সপ্তাহ পালিত
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের সুর্যেরগাঁও গ্রামে বিশ্বব্যাপী দাভোস সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে পথ নাটক “নারীর অবদান” নারীদের বিভিন্ন দিক নিয়ে সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায়,শুক্রবার (২৪ শে জানুয়ারী) সানক্রেড ওয়েলফেয়ারের ভারপ্রাপ্ত সমন্বয়কারী তোফায়েল হোসেনের মিয়ার সঞ্চালনায় রিকল ২০২১ প্রকল্পের শিল্পীগোষ্ঠির লোকসংগীতের মাধ্যমে কোরিওগ্রাফ ভিত্তিক পথ-নাটক অনুষ্টিত হয়।
দাভোস সপ্তাহটি পালন করার মুল বিষয়বস্তু হল,অসমতার বিরুদ্ধে লড়াই করা।নারীদের সামাজিক,পারিবারিক,অর্থনৈতিক ভাবে সমান অধিকার দিতে হবে এবং নারী ও পুরুষ একে অপরের সহযোগিতার মাধ্যমে নিজেদের সকল প্রকার কাজ-কর্ম মিলেমিশে করতে হবে এটাই হল এর মুল লক্ষ্য -উদ্ধেশ্য।নারী-পুরুষ উভইয়ের সম্মুকে কোরিওগ্রাফ পথ-নাটকে চারটি পর্ব নিয়ে কাজ করেছে।প্রথম পর্বে গৃহস্থালী কাজে নারীর অবদান,দ্বিতীয় পর্বে কৃষিতে নারীর অবদান তৃতীয় পর্বে স্বামী-স্ত্রী উভয়ই কর্মজীবী কিন্তু গৃহস্থালী কাজ নারীর উপর চাপিয়ে দেয়া হচ্ছে চতুর্থ পর্বে গৃহস্থালী কাজ উভয়ই মিলে করা এই চারটি বিষয় নিয়ে পথ-নাটক পালিত হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সানক্রেড ওয়েলফেয়ারের ভারপ্রাপ্ত সমন্বয়কারী তোফায়ের হোসেন মিয়া,প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার,অরবিন্দু দাশ,মনোয়ার হোসেন,ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ।