জিও ব্যাগ থেকে বালু চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জিও ব্যাগ থেকে বালু চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক


রফিকুল ইসলাম:কীর্তনখোলা নদীর ভাঙন রোধে প্রকল্পের কাজে ব্যবহৃত জিও ব্যাগ থেকে বালু চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।আটক পারভেজ (২৮) কাউনিয়া উপজেলার বাসিন্দা বালু ব্যবসায়ী সালাম মুন্সীর ছেলে।বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, পারভেজের বিরুদ্ধে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, বরিশালের বেলতলা ঘাটে নদী ভাঙন রোধ করতে নদীর তীরে ফেলা জিও ব্যাগ থেকে বালু চুরির অভিযোগ ছিল আটক পারভেজের বিরুদ্ধে। পারভেজ তার শ্রমিকদের দিয়ে জিও ব্যাগ খুলে তা থেকে তিনি বালু চুরি করতেন।

Top