মির্জাগঞ্জে আয়রন ব্রীজ ভেঙ্গে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন, আহত-২
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ- গতকাল শনিবার রাত ১১ টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ডোমররাবাদ,হোসনাবাদ, বেড়েরধন খালের উপর নির্মিত আয়রন ব্রীজটি ধান বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙ্গে পড়ে ট্রলারটি ডুবে যায় এতে ট্রলারের মাঝি সহ দুইজন গুরুত্বরআহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল বরিশাল শেরে বাংলামেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় মির্জাগঞ্জ উপজেলা ও প¦ার্শবর্তী বেতাগী উপজেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফলে ঝালকাঠি, খুলনা সহ চলাচলের একমাত্র নৌপথটি বন্ধ থাকায় চরমবিপাকে পড়েছে মালবাহী ট্রলার মালিক ও ব্যবসায়ীরা, এছাড়াও দুই উপজেলারগ্রামবাসী সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ছে বিপাকে। স্থানীয়রা জানান,ব্রীজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ ছিল। ব্রীজটির পশ্চিম পাড়ে বেশ কিছুঅংশ দেবে গিয়াছিল। ওই দিন রাতে রাঙ্গাবালী উপজেলা থেকে ৩ হাজার মন ধানবোঝাই একটি ট্রলারের ধাক্কায় দেবে যাওয়া অংশ খালে ভেঙ্গে ট্রলারের উপর পড়েএতে ট্রলারটি ডুবে যায়। এব্যাপারে মির্জাগঞ্জ উপজেলার প্রকৌশলী মোঃ শেখ
আজিম উর রশিদ বলেন, ওইটি একটি ঝুঁকিপূর্ণ ব্রীজ ছিল। বিষয়টিউর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অতি শিঘ্রই নতুন ব্রীজ নির্মানেরব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনজানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। ভাঙ্গা ব্রীজ সর্ম্পকে সংশ্লিষ্ট দপ্তরকেঅবহিত করা হয়েছে, যেন খুব দ্রæত সময়ের মধ্যে নতুন ব্রীজ নির্মান করা হয়।স্থানীয়দের যোগাযোগের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।