বেনাপোলে মাদক বিরোধি সমাবেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে মাদক বিরোধি সমাবেশ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তের ১ নং ওয়ার্ডে মাদক বিরোধি সমাবেশ করেন বিজিবির সহযোগিতায় স্থানীয় জনগন। শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় পুটখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন মোড়ল। মাদক বিরোধি সমাবেশে প্রধান অতিথি হাদিউজ্জামান বলেন, যারা আমার ইউনিয়নে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের সাথে কোন আপস নেই। তাদের চিহিৃত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। মাদক ব্যবসায়িরা সমাজ ও দেশের জন্য ক্ষতিকর।

এরা শুধু সমাজকে ধ্বংস নয় এরা দেশকে ধ্বংস করছে। মাদক যারা সেবন করে তারা নেশার টাকা অর্জনের জন্য স্বামী তার স্ত্রীকে মারধর ছেলে বাবাকে এবং বাবা ছেলেকে মারধর এমনকি খুন খারাবির মত ঘটনা ও ঘটায়। তাই সকলেকে মাদক ব্যবসায়ি ও সেবন কারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Top