নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে কারেন্ট জালসহ এক লাখ ২৫ হাজার মিটার অবৈধ মাছ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে কারেন্ট জালসহ এক লাখ ২৫ হাজার মিটার অবৈধ মাছ


রফিকুল ইসলাম:বরিশাল জেলা প্রশাসন, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে কারেন্ট জালসহ এক লাখ ২৫ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি দু’জনকে আটকের পর তাদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) সকালে কামারপাড়া, শায়েস্তাবাদ ও মীরগঞ্জ উপকূলীয় অঞ্চলে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

অভিযানে এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ হাজার মিটার চরঘেড়া জাল জব্দ করা হয়।পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস প্রসিকিউশন অফিসার হিসাবে অভিযোগ দাখিল করেন। অভিযোগ আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দু’জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।এসময় নৌ-পুলিশের বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, কোস্টগার্ডের কর্মকর্তা বেলায়েত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Top