দৈনিক যুগান্তর জগন্নাথপুর প্রতিনিধির পিতার ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক ! - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দৈনিক যুগান্তর জগন্নাথপুর প্রতিনিধির পিতার ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক !


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর আবাসিক এলাকার প্রয়াত সামাদ উল্লাহর পুত্র শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মো. ছুরত মিয়া ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ………রাজেউন)মঙ্গলবার ভোররাত পৌনে ৫টায় পৌরশহরের নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো (৮০)।তিনি স্ত্রী, চার ছেলে ও সাত মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।প্রয়াত ছুরত মিয়া দৈনিক যুগান্তরের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনুর পিতা।জগন্নাথপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছুরত মিয়া জনপ্রতিনিধিত্বের পাশাপাশী
শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আমৃত্যু তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা,স্কুল-কলেজসহ বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমুলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখেন।

ছুরত মিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে পৃথক পৃথক শোক বার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন,সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সাংসদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম.এনামুল কবির ইমন, সহ সভাপতি সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্ধ।

Top