জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর বরিশাল জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর বরিশাল জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আলোকিত বার্তা:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর বরিশাল জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় নগরীর অশ্বিনী কুমার হলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।

জাসদ বরিশাল মহানগর কমিটির সভাপতি মো. মজিবুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাসদের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাই খন্দকার, জাসদের কেন্দ্রীয় নেতা মো. মোহসীন প্রমুখ।সম্মেলন সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব। সম্মেলনে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা জাসদের নেতা-কর্মীরা অংশ নেন।

Top