আমতলীতে সড়ক দূর্ঘটনায় মা ও তার শিশু পুত্র ও বোনের মেয়ে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত- ৩ পথচারী আহত ৬ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমতলীতে সড়ক দূর্ঘটনায় মা ও তার শিশু পুত্র ও বোনের মেয়ে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত- ৩ পথচারী আহত ৬


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে আমতলী পৌর শহরের একে স্কুল চৌরাস্তায় সড়ক দূর্ঘটনায় মা নুপুর বেগম (৩৫) ও তার স্কুল পড়ুয়া শিশু পুত্র নিশাত (১০) ও বোনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া (১৬) নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরো ৬ জন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার বেলা ১১টার দিকে পটুয়াখালী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা মায়ের দোয়া (পটুয়াখালী- জ ১১-০০১০) নামে একটি যাত্রীবাহী বাস আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের একে স্কুল চৌরাস্তায় পৌছলে ব্রেক ফেল করে রাস্তায় উপড়ে দাঁড়িয়ে থাকা ২টি ব্যাটারীচালিত অটো গাড়ী, মাইক্রোবাস ও একটি মোটর সাইকেলসহ রাস্তার পাশে দাঁড়ানো পথচারীদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নুপুর, তার পুত্র ৪র্থ শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী নিশাত, ও নুপুরের বড় বোনের মেয়ে কাঠালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ বছর এসএসসি পরীক্ষার্থী লামিয়া আক্তার নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে নিহত নুপুরের শিশু কন্যা মমতা (৬), ব্যাটারীচালিত অটো গাড়ীর ড্রাইভার আঃ জব্বার (৪০), মাইক্রোবাসের যাত্রী রুমা (৩৪) স্কুল শিক্ষিকা নুপুর বেগম (৩২), মোটর সাইকেল চালক রুবেল মুসুল্লী (২৫) ও অপর পথচারী শাহাবুদ্দিন মৃধা (৫৬) আহত হয়েছে। নিহত ও আহতরা বিভিন্ন জায়গা থেকে ঘটনাস্থল এসে নেমে অন্যত্র যাওয়ার জন্য দাঁড়িয়ে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিল।

নিহত নিশাতের বাবা ও তার মা নিহত নুপুরের স্বামী আবুল হোসেন টিপু সিঙ্গাপুর প্রবাসী। তার বাড়ী পাশর্^বর্তী কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামে। অপর নিহত লামিয়া আক্তার উপজেলার কাঠালিয়া গ্রামের জসিম মোল্লার কন্যা। ঘাতক বাসটি স্থাণীয়রা আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত্যু ঘোষনা করে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারাম্মুন মাহজাবিন ও ডাঃ ফারজানা আক্তার দিনা বলেন, হাসপাতালে আনার পূর্বেই নুপুর, নিশাত ও লামিয়ার মৃত্যু হয়েছে। আহত ৬জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ও বরিশালে প্রেরণ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী কবির শিকদার বলেন, পটুয়াখালী থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এসে আকস্মিক রাস্তার পাশে দাড়ানো পথচারী, ব্যাটারী চালিত অটো গাড়ী, মাইক্রোবাস ও মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন পথচারী নিহত হয়েছে।

আহত পথচারী শাহাবুদ্দিন মৃধা বলেন, আমি উপজেলার গাজীপুর থেকে মাহেন্দ্রা গাড়ীতে এসে একে স্কুল চৌরাস্তা রাস্তার পাশে দাঁড়াই।। এ সময় একটি দ্রুতগামী বাস আমাদের দাড়ানো পথযাত্রীদের চাপা দেয়। এতে শিশুসহ ৩জন নিহত হয়।তাৎক্ষনিক ঘটনাস্থলে আমতলী সার্কেলের এএসপি সৈয়দ রবিউল ইসলাম, আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার পরিদর্শন করেন।আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করি। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে। নিহত ৩ জনের সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Top