আন্তর্জাতিক কাস্টমস দিবসে বর্ণিল সাজে সেজেছে বেনাপোল কাস্টম হাউজ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আন্তর্জাতিক কাস্টমস দিবসে বর্ণিল সাজে সেজেছে বেনাপোল কাস্টম হাউজ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক কাস্টমস দিবসে-২০২০ বেনাপোল কাস্টম হাউজে সারা দিন ব্যাপী নেয়া হয়েছে নানা কর্মসূচি। এ উপলক্ষে বেনাপোল কাষ্টম হাউসসহ বন্দর এলাকায় সাজানো হয়েছে বর্নিল সাজে। বিভিন্ন ব্যান্যার ফেস্টুণে ভরে গেছে বেনাপোল বন্দর এলাকা। প্রতি বছরের ন্যায় এ দিনে বিশ্বের ১৮২টি দেশের সাথে ’দি ওয়াল্ড কাষ্টমস ওরগানাইজেশন’ কর্তৃক সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কাষ্টমস দিবসটি পালন করে থাকেন। এ দিবসে রোববার (২৬ জানুয়ারি) সকালে কাস্টম হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করবেন। পরে বেনাপোল কাস্টমস ক্লাবে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সন্ধায় কাষ্টমস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ঈঁংঃড়সং ভড়ংঃবৎরহম ঝঁংঃধরহধনরষরঃু ভড়ৎ ঢ়বড়ঢ়ষব, চৎড়ংঢ়বৎরঃু ধহফ ঃযব ঢ়ষধহবঃ এর উপর আলোচনা করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি ) মো: মেফতাহ উদ্দিন খান, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। সেমিনারে সভাপতিত্ব করবেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন যুগ্ম কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অতিরিক্ত কমিশনার ড. মোঃ নেয়ামুল ইসলাম।

Top