জনগুরুত্বপূর্ণ একটি খালের মধ্যখানে আড়াআড়িভাবে বাঁধ দেওয়ায় বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

জনগুরুত্বপূর্ণ একটি খালের মধ্যখানে আড়াআড়িভাবে বাঁধ দেওয়ায় বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ।


আলোকিত বার্তা:বরিশালে বাকেরগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি খালের মধ্যখানে আড়াআড়িভাবে বাঁধ দেওয়ায় বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। এর পাশাপাশি নৌপথে চলাচলরত সাধারণ মানুষের ভোগান্তি দেখা দিয়েছে।স্থানীয়রা জানান, কাউকে কিছু না জানিয়েই স্রোতের কারণে খালের দু’ পাশ ভেঙে যাওয়ার অযুহাতে উপজেলার জনগুরুত্বপূর্ণ ভাড়ানি খালের সুন্দরকাঠি বাজারসংলগ্ন স্থানে স্থায়ীভাবে দু’দিক দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে।স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধনে করা এ বাঁধের কারণে গত একমাস চরম ভোগান্তিতে পড়েছেন নলুয়া, ফরিদপুর ও দুধল ইউনিয়নের ব্যবসায়ীরা।

তাদের দাবি কলসকাঠী, কালীগঞ্জ, বোয়ালীয়াসহ কয়েকটি হাট-বাজারে যেতে তারা দীর্ঘদিন থেকে ভাড়ানি খাল ব্যবহার করে আসছিলেন। গত একমাস ধরে খালে স্থায়ী বাঁধ নির্মাণ করায় বর্তমানে তাদের কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে ওইসব বাজারে আসা-যাওয়া করতে হচ্ছে।ওই খালের সুবিধাভোগী ফরিদপুর ইউনিয়নের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের সরকারি এ খালের মধ্যে স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পুরো খাল বন্ধ করে দিয়েছেন।দুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোর্শেদ খান উজ্জল জানান, খালে বাঁধ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আইনসম্মত নয়। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, প্রবাহমান কোনো খালে বাঁধ বা ভরাট করা যাবে না। খালে বাঁধ দেওয়ার বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। নির্দেশনা পেলে খালের প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত খালের মধ্যে নির্মিত বাঁধ অপসারণ করা হবে।তবে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Top