বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে এবং স্ব-স্ব স্থানে তাদের জমি বন্দোবস্তসহ ১৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে এবং স্ব-স্ব স্থানে তাদের জমি বন্দোবস্তসহ ১৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল


পাখি আক্তার:বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে এবং স্ব-স্ব স্থানে তাদের জমি বন্দোবস্তসহ ১৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বস্তিবাসী ইউনিয়ন বরিশাল জেলা কমিটির ব্যানারে সোমবার (২০ জানুয়ারি) সকালে নগরের পলাশপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বস্তিবাসী ইউনিয়নের নেতা অ্যাডভোকেট একে আজাদসহ অন্যরা। এসময় বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন তারা।

Top