মীরগঞ্জ ফেরিঘাটে বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাকের ওজনে পন্টুন ও গ্যাংওয়ে ডুবে গেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মীরগঞ্জ ফেরিঘাটে বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাকের ওজনে পন্টুন ও গ্যাংওয়ে ডুবে গেছে।


রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাকের ওজনে পন্টুন ও গ্যাংওয়ে ডুবে গেছে। এর ফলে বরিশালের সঙ্গে মুলাদী ও হিজলা উপজেলার সড়ক পথে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।শনিবার (১৮ জানুয়ারি) সকালে বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাকের ওজনে পন্টুন ও গ্যাংওয়ে ডুবে যায়।তবে গ্যাংওয়েসহ আংশিক নিমজ্জিত ট্রাকটি উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে ওই ফেরিঘাট সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ফেরি বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মীরগঞ্জ ফেরিঘাটের সুপারভাইজার মো.রফিকুল ইসলাম জানান,বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাকটি ফেরি থেকে উঠে গ্যাংওয়ে পার হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তের মধ্যে পেছনের দিকে পন্টুনে গিয়ে ঠেকে।এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে পানি ঢুকে যায়। এসময় ট্রাকের পেছনের অংশসহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আংশিক ডুবে যায়। তাৎক্ষণিক ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে যান।ফেরি থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিনের স্টার্ট বন্ধ না হলে এ দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আজম শেখ জানান,ট্রাকটি অতিরিক্ত মালবোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে।ট্রাকের ভেতর বৈদ্যুতিক খুঁটিগুলো আগে উত্তোলন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধার করা হবে।এছাড়া দ্রুত সময়ের মধ্যে যান চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মাণসহ একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগ এবং ফেরি বিভাগ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।

Top