বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকাসহ ১১ জন মাছ ব্যবসায়ীকে আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকাসহ ১১ জন মাছ ব্যবসায়ীকে আটক


রফিকুল ইসলাম:বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকাসহ ১১ জন মাছ ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- খোকন খাঁ, রিমাজ সরদার, মনির সরদার, রুবেল মাঝি, ফারুক সরদার, আলামিন পালোয়ান, শিমুল জমদ্দার, নকিব লাহোরী, জহির মাঝি, ইউনুস শেখ ও পারভেজ খান।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বেলাল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে মেঘনা নদীতে অভিযান চালানো হয়।এসময় ৫০ মণ জাটকা ইলিশসহ ওই ১১ জন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।তিনি আরও জানান, আটকরা সবাই জাটকা ব্যবসায়ী। তাদের বাড়ি ভোলা ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জে। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

Top