সময়ের বার্তায় নিয়োগ পেলেন তরুন সাংবাদিক রেদওয়ান শাওন
নিজস্ব প্রতিবেদক:বরিশালের জনপ্রিয় আঞ্চলিক দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করলেন সাংবাদিক মোঃ রেদওয়ান শাওন।গত বৃহস্পতিবার (১৬-জানুয়ারি ২০২০ইং) বিকেলে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাইন এর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেছেন সাংবাদিক রেদওয়ান শাওন। যোগদান করার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন সময়ের বার্তা পত্রিকাটির মানোন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবেন।
তিনি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৪ সালে জন্মগ্রহন করেন। ৬০নং চরপত্তনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী থেকে উত্তীর্ন হয়ে ৬ষ্ঠ শ্রেনীতে বি,কে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তী হন। ২০০৯ সালে তিনি এস,এস,সি শেষ করে শহীদ জিয়াউর রহমান কলেজে একাদ্বশ শ্রেনীতে ভর্তী হন। ২০১২ সালে এইচ এস সি শেষ করে ২০১৩ সালে বি,বি,এস কোর্সে ভর্তী হন এবং ২০১৭ সালে বি,বি,এস শেষ করেন। তিনি ২০১৮ সালে বরিশাল সরকারি বি,এম কলেজে ম্যানেজমেন্ট বিষয়ে মাষ্টার্সে (এম,বি,এ) ভর্তী হয়ে পড়াশুনায় অধ্যায়নরত আছেন।
তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক (রঙ্গিন) দৈনিক আজকের বার্তা পত্রিকায় বন্দর থানা প্রতিনিধি হিসেবে হাতে খরি দেন।তারপর ২০১৬ সালের আগষ্টে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক তারুন্যের বার্তা পত্রীকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেন। এবং ঢাকা থেকে প্রকাশিত ও সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভূক্ত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রীকায় ২০১৭ সালের মার্চ মাস থেকে বরিশাল প্রতিনিধি হিসেবে সফলতার সাথে কাজ করেছেন।
বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা’র যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি সময়ের বার্তা পত্রিকা’য় যোগদান হওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। এদিকে সাংবাদিক রেদওয়ান শাওনের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এম.লোকমান হোসাইন।