বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭তম আয়োজন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭তম আয়োজন


রফিকুল ইসলাম:বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) সকালে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরের বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জেরান্ড অলিভার গুডা, জেলা শিক্ষা অফিসার মো.আনোয়ার হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ মজুমদার, বরিশাল জেলার ১০টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ ১০টি উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Top