মেহেদী হাসান বাবু (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মেহেদী হাসান বাবু (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার


রফিকুল ইসলাম:লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়ার সাত দিন পর মেহেদী হাসান বাবু (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী ভাষানচর নামক এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বাবু বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর মুণ্ডপাশা গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। তিনি উত্তরা ট্রাস্ট কলেজের ছাত্র ছিলেন। মায়ের সঙ্গে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন বাবু।

নিহত বাবুর মামা নাজমুল হক মুন্না বলেন,গত শনিবার (১১ জানুয়ারি) মায়ের সঙ্গে ঢাকা থেকে সুরভী-৯ লঞ্চে করে উজিরপুর নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল বাবু। ওইদিন দিনগত রাত ৩টার পর থেকেই নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভাষানচর এলাকায় মেঘনা নদীতে বাবুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

তিনি আরও বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেহেদীর মরদেহ শনাক্ত করেন তারা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, মূলত জেলেরা মরদেহ নদীতে ভাসতে দেখে থানা পুলিশে অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Top