কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ।


রফিকুল ইসলাম:কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ।রোববার(১৯ জানুয়ারি)দুপুর ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটির নিয়মিত ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রীদের নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশালের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

তারা জানান,ঢাকা থেকে এক্সপার্টরা বরিশালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তারা এসে সমস্যা দেখে এর সমাধান করবেন।পাশাপাশি বিমানের ফ্লাইটের রি-সিডিউল করা হয়েছে আগামী সোমবার(২০ জানুয়ারি)সকাল ৯টায়। যেসব যাত্রী সেই ফ্লাইটে যেতে আগ্রহী তাদের নিয়ে যাওয়া হবে। বাকিদের টিকিট ফেরত নেওয়া হবে।বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী জানান, বিমান বাংলাদেশের ফ্লাইটটি যথাসময়ে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়। পরে কারিগরি ত্রুটির কারণে এটি আর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।তিনি আরও জানান,বিমানটি রহমতপুর বিমানবন্দরেই রয়েছে। আগামী সোমবার সকালে রি-সিডিউল করা হয়েছে ফ্লাইটের। সমস্যার সমাধান হলে সকাল ৯টায় এটি ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

Top