আমতলী থানার ওসি বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ট
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবুল বাশার বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ১০ ঘটিকায় বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ৪র্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) ১৯ ও ডিসেম্বর ২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা বরিশাল রেঞ্জে ডিআইজি মোঃ সফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এহ্সান উল্লাহ ও বরিশাল বিভাগের ৬টি জেলার পুলিশ সুপার।সভায় আমতলী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবুল বাশারকে বিভাগের শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করে তার হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ সফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ও বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম।