অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার এক সদস্যকে আটক করেছে র‌্যাব। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার এক সদস্যকে আটক করেছে র‌্যাব।


রফিকুল ইসলাম:বরিশালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শনিবার (১৮ জানুয়ারি) রাতে র‌্যাব-৮ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,বরিশালের বাংলাবাজার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন সড়ক এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দাওয়াতি শাখার সদস্য মো. আল ইমরান হোসেনকে (২৭) আটক করা হয়। আল ইমরান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সলদী এলাকার কাজী মো.আলমগীর হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল ইমরান স্বীকার করেছেন তিনি জেএমবির সক্রিয় দাওয়াতি শাখার সদস্য। তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং এইচএসি পাস করেছেন। পরে ২০০৯ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।ঢাকায় থাকাকালে আল ইমরান জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন ও বিভিন্ন জায়গায় ছদ্মবেশে গোপনে দাওয়াতি কাজ পরিচালনা করেন। আল ইমরান ঢাকা, ভোলা, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরাসহ দেশের বিভিন্নস্থানে দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। আটক আল ইমরানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Top