অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’


রফিকুল ইসলাম:অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ প্রতিপাদ্যে বরিশালে সঞ্চয় ব্যুরো অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সঞ্চয় সপ্তাহ উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় নগরের আশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে সার্কিট হাউসে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক সামিনা পারভিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো.জাকারিয়া,সঞ্চয় ব্যুরোর উপ-পরিচালক আবু তালহা। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া তার বক্তব্যে বলেন, সঞ্চয় করলে আপনারা লাভবান হবেন। সে সঙ্গে দেশও লাভবান হবে। আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে রাখলে, আপনারা দুঃ সময়ে সঞ্চয়ের সেই অর্থ কাজে লাগাতে পারবেন।

Top