১৬ বছর পর বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

১৬ বছর পর বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠিত হয়েছে।


রফিকুল ইসলাম:১৬ বছর পর বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠিত হয়েছে। গতকাল দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফোরামের ২০৩ সদস্যের মধ্যে ১৮৮ জনের প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট মহসিন মন্টু সভাপতি এবং অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত রাতে নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে।

ঘোষিত ফলে ৬৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মহসিন মন্টু। তার অপর দুই প্রতিদ্ব›দ্বী প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু পেয়েছেন ৬১ ভোট এবং অ্যাডভোকেট শহীদ হোসেন পেয়েছেন ৫৯ ভোট।সিনিয়র সহসভাপতি পদে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী এনায়েত হোসেন বাচ্চু, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মেহেদী হাসান শাহিন পেয়েছেন ৭৮ ভোট।সাধারণ সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ (১)। তার দুই প্রতিদ্ব›দ্বী নাজিম উদ্দিন আহমেদ পান্না ও এসএম সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছেন যথাক্রমে ৬০ ও ৪২ ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজাদ হোসেন। তার দুই প্রতিদ্ব›দ্বী কাজী বসির উদ্দিন ৫২ এবং মোসাম্মত সুফিয়া আক্তার পেয়েছেন ২০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শেখ হুমাউন কবীর মাসুদ ও আবুল কালাম আজাদ ইমন ৬৮ করে ভোট পাওয়ায় শেখ হুমাউন কবীর মাসুদকে সাংগঠনিক সম্পাদক-১ ও আবুল কালাম আজাদ ইমনকে সাংগঠনিক সম্পাদক-২ করা হয়েছে। এই পদে অপর প্রার্থী মো. মাহমুদ হোসাইন আল-মামুন ৪৭ ভোট পেয়েছেন।১৬ বছর পর কমিটি গঠন উপলক্ষ্যে গোপন ও স্বচ্ছ ব্যালটে নির্বাচিত হয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন নেতৃত্ব।

Top